Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Tathagata warned Mamtabala again:মমতাবালাকে ফের সতর্ক করলেন তথাগত

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ২১ মার্চ: মমতাবালা ঠাকুরকে বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে ফের সতর্ক করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।তথাগতবাবু লিখেছেন, “শ্রীমতী মমতাবালা ঠাকুর আমার নাম গাইঘাটা থানায় একটা নালিশ করেছেন, যার মাথামুন্ডু আমি কিছুই বুঝি নি। সে যাই হোক, আমি ওঁকে বিনীত অনুরোধ করেছিলাম, আমার প্রস্তাবে মতুয়া সমাজের কি ক্ষতি হচ্ছে আমাকে জানান। চব্বিশ ঘন্টা কেটে গেছে কিন্তু উনি কিছু জানান নি। অতএব আমিই জানাচ্ছি, আমার প্রস্তাবে মতুয়াদের লাভ বই ক্ষতি নেই।

আপনি বয়স্কা মহিলা, মতুয়া সমাজের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের পরিবারের বধূ। আপনাকে বিনীত অনুরোধ, আপনারা আশপাশের তৃণমূলের ক্যাওড়াদের কথায় নাচবেন না। যেখানে সেখানে সই করবেন না। করলে বিপদে পড়বেন।”

এর আগে তথাগতবাবু তাঁর বিরুদ্ধে থানায় নালিশের লিখিত চিঠি যুক্ত করে এক্স হ্যান্ডলে লিখেছিলেন, “সাধারণের জ্ঞাতার্থে জানাই, শ্রীমতী মমতাবালা ঠাকুর আমার নাম গাইঘাটা থানায় একটা নালিশ করেছেন। ইংরেজি ভাষায়। সেটার মানে বুঝবার বা বোঝাবার চেষ্টা না করে এখানে পোস্ট করে দিচ্ছি।আমি ওঁকে প্রশ্ন করেছি, আমার প্রস্তাবে মতুয়াদের স্বার্থ কিভাবে বিঘ্নিত হচ্ছে একটু দয়া করে জানান।চব্বিশ ঘন্টা অপেক্ষা করব। এর মধ্যে না জানালে যা কর্তব্য তাই করব।”


You might also like!