Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast:রোদ-মেঘ ও বৃষ্টি তিলোত্তমায়, দক্ষিণের সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত প্রত্যাশিত

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১১ সেপ্টেম্বর : এই রোদ তো এই বৃষ্টি, আবার কখনও কখনও মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। মহানগরী তিলোত্তমায় এমনই আবহাওয়া। আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে। বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টিপাত। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। বৃষ্টি হলেও, গুমোটভাবে একটুও কাটেনি বুধবারও।

দক্ষিণ ও উত্তরবঙ্গেও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া ও হুগলি জেলায় বৃষ্টি হবে। এরপর ১২ সেপ্টেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, নদীয়া ও হুগলি জেলার দু-একটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। ১৩ তারিখ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টিপাত প্রত্যাশিত। ১৪ সেপ্টেম্বর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমে বৃষ্টি হবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হবে। ১২ তারিখ কোচবিহার, কালিম্পঙ, আলিপুরদুয়ার, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার দু-একটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। এরপর ১৩ সেপ্টেম্বর দার্জিলিং, কালিম্পঙ ও আলিপুরদুয়ার এবং ১৪ সেপ্টেম্বর মালদা ও উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!