Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Sukanta Majumdar Faces Protests: বিক্ষোভের মুখে সুকান্ত, রাজ্যের কাছে রিপোর্ট তলব করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক

State BJP President Sukanta Majumdar faces protests
State BJP President Sukanta Majumdar faces protests

 

কলকাতা, ২ জুলাই : বজবজে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এবার এই কাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব করতে স্বরাষ্ট্র মন্ত্রককে নির্দেশ দিল লোকসভার সচিবালয়। বুধবার এই সংক্রান্ত চিঠি পেশ করা হয়েছে বিজেপি-র রাজ্য মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এসপি, এসডিপিও-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা ঘটনায় এর আগে, গত ২০ জুন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

সেদিনের সেই ঘটনা সংসদের মর্যাদার লঙ্ঘন বলে উল্লেখ করে লোকসভা স্পিকার ওম বিড়লাকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি গোটা ঘটনাকে সংসদীয় অধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও সরব হন সুকান্তবাবু। তিনি ‘X’-এ লেখেন— “পুলিশ কোনও প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়নি। হামলার সময়ও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল।”

You might also like!