Breaking News
 
Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু? Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র? CJI Surya Kant: সুপ্রিম নির্দেশ অমান্য করে ‘আরশোলা’কে নোটিস! ‘এত স্পর্ধা?’ জেলাশাসককে তীব্র ভর্ৎসনা Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের

 

kolkata

3 years ago

Sukanta Majumder: রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর সন্তোষ প্রকাশ সুকান্ত মজুমদারের

Sukanta Majumder
Sukanta Majumder

 

কলকাতা, ১১ ফেব্রুয়ারি : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আচমকা শনিবার সকালে রাজভবনে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘণ্টাদুই ধরে একান্ত বৈঠক হয় তাঁদের। রাজ্যপালকে রাজ্যের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে রাজভবনে গিয়েছিলেন বলেই দাবি বিজেপি রাজ্য সভাপতির।

দুর্নীতির বিরুদ্ধে রাজ্যপালের নীতি আপোষহীন বলেই জানিয়েছেন তিনি। যদিও ঘাসফুল শিবিরের সকলেই সুকান্তবাবুর দাবি মানতে নারাজ। রাজ্য বিধানসভায় বক্তৃতা পাঠের সময় অশান্তির পরিপ্রেক্ষিতে ক্ষমা চাইতে রাজ্যপালের কাছে সুকান্ত গিয়েছিলেন বলেই পালটা দাবি তৃণমূলের।

রাজ্যপাল সিভি আনন্দ বসুকে একের পর এক ইস্যুতে নিশানা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঠিক তখনই রাজ্যপালের সঙ্গে দেখা করলেন সুকান্তবাবু। বৈঠকের পর রাজভবনের সামনে বললেন, ‘‘এক এক জনের কাজের স্টাইল (ধরণ) এক এক রকম।’’ লোকায়ুক্ত নিয়ে রাজ্যপালের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন সুকান্তবাবু। সুকান্তবাবু জানান, রাজ্যের একাধিক বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। ‘‘উনি (রাজ্যপাল) আশ্বস্ত করে বলেছেন, ‘সবার উপরে সংবিধান। তার উপরে কিছু নেই। দুর্নীতির সঙ্গে আপোষহীন নীতি তাঁর। রাজনীতিতে হিংসার কোনও জায়গা নেই। রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। এই সব ব্যাপারেই ওঁর সঙ্গে আমাদের কথা হয়েছে।’“

You might also like!