Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Kolkata: মাঝ আকাশে হঠাৎ ঝাঁকুনি, বড় দুর্ঘটনা থেকে রক্ষা বিমানের

Spice Jet plane
Spice Jet plane

 

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : মাঝ আকাশে হঠাৎ ঝাঁকুনি। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিমান। ইঞ্জিনে ত্রুটি থেকেই বিপত্তি বলে অনুমান। সূত্রের খবর, রবিবার মধ্যরাতে কলকাতায় জরুরি অবতরণ স্পাইস জেটের বিমানের । কলকাতা থেকে উড়ানের ২৮ মিনিটের মধ্যেই ফেরানো হয় সেটিকে। ১৭৮ জন যাত্রী নিয়ে ব্যাঙ্ককের উদ্দেশে উড়েছিল বিমানটি।

বাঁ দিকের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হয়। টেক অফের সময়ই ইঞ্জিনে গন্ডগোলের সূত্রপাত। কলকাতা এটিসি-র কাছে জরুরি অবতরণের বার্তা পাঠান পাইলট। এর পর নিরাপদেই কলকাতায় অবতরণ করে বিমানটি। সকালে যাত্রীদের নিয়ে অন্য একটি বিমান ব্যাঙ্ককের উদ্দেশে উড়ে যায়।

You might also like!