Shootout at Gariahat : জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে গুলি চলল গড়িয়াহাট চত্বরে

Shootout at Gariahat
Shootout at Gariahat

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃক্রমেই সিন্ডেকেট ব্যবসা কে কেন্দ্র করে গুন্ডা দৌরাত্ব বেড়ে চলেছে। মাত্র কয়েক মাসের ব্যবধানেই সিন্ডিকেট-বিবাদের জেরে এ বার উত্তপ্ত হয়ে উঠল গড়িয়াহাট এলাকা। গত পরশু গড়িয়া হাট চত্বরে কয়েক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। তবে কেউ গুলিবিদ্ধ হননি। ওই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম চন্দন যাদব এবং রাম দাস।

সূত্রের খবর, ৬৫ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় একটি জমি দখলকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। আর তার জেরেই শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ উত্তপ্ত হয়ে উঠে রাইফেল রেঞ্জ রোড। এলাকার দখল নিয়ে চন্দন ওরফে বিট্টুর গোষ্ঠীর সঙ্গে সুরজ দাস এবং তাঁর ভাই রামের বিবাদ দীর্ঘ দিনের। স্থানীয় সূত্রের খবর, আগে এলাকার দখল বিট্টুর গোষ্ঠীর হাতে থাকলেও ইদানীং সেখানে সুরজ-রামের দাপট বাড়ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে নিজের এলাকাতেই ছিলেন চন্দন। সেই সময়ে দলবল নিয়ে তাঁর উপরে চড়াও হন সুরজ এবং রাম। আচমকা মারধর শুরু করেন তাঁরা। লাঠি, বাঁশের আঘাতে মাথা ফাটে চন্দনের। খবর পেয়ে চন্দনের দলবল ঘটনাস্থলে চলে আসে। অভিযোগ, এর পরেই আচমকা বন্দুক বার করে গুলি চালান চন্দন। তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেই গুলি। পরে খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পাশাপাশি, রাতেই গ্রেফতার করা হয় দু’জনকে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…