Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather forecast:ঈদে পশ্চিমবঙ্গের সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস, স্বস্তির দিন ফের শেষ হতে চলেছে

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ১০ এপ্রিল : গরমের দহনজ্বালা আপাতত নেই, বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। তবে, এই স্বস্তির আবহাওয়া আর বেশি সময় স্থায়ী থাকবে না। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও, তার পর থেকে ধীরে ধীরে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। বুধবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

বৃহস্পতিবার আবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অর্থাৎ, ঈদের দিন (কোথাও কোথাও বুধবারই খুশির ঈদ পালিত হয়েছে) বৃষ্টিতে ভিজতে পারে গোটা রাজ্যই। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওডিশা থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যা ছত্তিশগড়ের বিদর্ভ এবং কর্নাটকের উপর দিয়ে গিয়েছে। অসম এবং রাজস্থানের উপরে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। এই দুয়ের জেরেই এই বর্ষণ। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে বলে জানানো হয়েছে।


You might also like!