Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rain in several parts of Bengal : বিশ্বকর্মা পুজোতেও মুখভার আকাশের, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে নামল বৃষ্টি

Rain in several parts of Bengal
Rain in several parts of Bengal

 

কলকাতা, ১৭ সেপ্টেম্বর : পূর্বাভাস ছিলই, আর তাই হল। বিশ্বকর্মা পুজোতেও মুখভার আকাশের, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে নামল বৃষ্টি। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও, বেলা গড়াতেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। সঙ্গে গুরুগুরু মেঘের গর্জন আর বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বিহার থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত থাকা মৌসুমি অক্ষরেখা গিয়েছে দিঘার উপর দিয়ে। তার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। এদিন সকাল থেকে আকাশে মেঘ-বৃষ্টির লুকোচুরি চলছিল। বেলা গড়াতেই ঝেঁপে নামে বৃষ্টি। কলকাতা ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টি হয়েছে এদিন। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…