Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Rain Forecast in Kolkata and North Bengal: কলকাতায় শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস, বইতে পারে ঝোড়ো হাওয়া ও

Weather Forecast
Weather Forecast

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃহস্পতিবারের পর শুক্রবার ও কলকাতা এবং তার আশেপাশে এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। 

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলার শিলাবৃষ্টি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে বলে সূত্রের খবর, আগামী ৩ দিন উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।  তবে বৃষ্টি কমলে তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি)। সর্বনিম্ন ২২.২ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম)। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ২৮.৭ মিলিমিটার।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…