Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast:বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণ ও উত্তরবঙ্গে, স্বস্তিদায়ক ও মনোরম আবহাওয়া মহানগরীতে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৬ সেপ্টেম্বর : নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হয়েই চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, দফায় দফায় হচ্ছে বৃষ্টিও। দক্ষিণবঙ্গে ২৬ সেপ্টেম্বর অবধি এবং ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৬ সেপ্টেম্বর পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৭ তারিখও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!