kolkata

2 years ago

Sealdah Rail Service: শিয়ালদহে রেলে গোলযোগ, বিঘ্নিত পরিষেবা

Sealdah Railway Service (File picture)
Sealdah Railway Service (File picture)

 

কলকাতা, ১২ সেপ্টেম্বরঃ মঙ্গলবার সকাল শিয়ালদহে রেলে গোলযোগ দেখা দেয়। যান্ত্রিক পদ্ধতিতে হাজিরা দিতে পারলেন না লোকো পাইলটেরা (ট্রেনচালক)। ফলে প্রায় ৪৩ মিনিট ধরে শিয়ালদহ উত্তর এবং দক্ষিণ শাখায় বিঘ্নিত হয় ট্রেন পরিষেবা। বেশ কিছু ট্রেন দেরিতে চলায় অফিস টাইমে ভোগান্তির মুখে পড়তে হল নিত্যযাত্রীদের।

এদিন সকালে শিয়ালদহ স্টেশনে রেলের ‘ক্রু ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিএমএস)-এ ‘লিঙ্ক ফেলইওর’ হওয়ায় হাজিরা দিতে পারেননি ট্রেনের চালকেরা। সকাল ৯টা ৫৫ মিনিট থেকে সকাল ১০টা ৩৮ মিনিট পর্যন্ত ‘লিঙ্ক ফেলইওর’ ছিল। ফলে চালকেরা কাজে যোগ দিতে পারেননি। এই কারণে ওই সময় শিয়ালদহ উত্তর এবং দক্ষিণ শাখায় বেশ কয়েকটি ট্রেন দেরিতে চলে।

কাজে যোগ দেওয়ার আগে সিএমএসের মাধ্যমে হাজিরা দিতে হয় চালকদের। ভারতীয় রেলের একটি ‘আইটি অ্যাপ্লিকেশন’ এটি। অফিসে কর্মীদের হাজিরা দেওয়ার জন্য যেমন বায়োমেট্রিক ব্যবস্থা রয়েছে, রেলের সিএমএস খানিকটা তেমনই। সিএমএসের মাধ্যমেই প্রতি দিন হাজিরা দেন চালকেরা। সেখানে ব্রেথ এনালাইজারও থাকে।

You might also like!