Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

রাজ্য বাজেট ২০২৩ : ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশি নন বিক্ষোভকারীরা

Chandrima Bhattacharya
Chandrima Bhattacharya

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : "ললিপপে খুশি নই, কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে ।" এমনটাই দাবি রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশের । বুধবার রাজ্য বিধানসভায় আর্থিক বাজেট পেশের সময় ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । কিন্তু, এতে খুশি নন রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশ । তাঁদের স্পষ্ট বক্তব্য, কেন্দ্রীয় হারেই বকেয়া ডিএ দিতে হবে । যতদিন না পর্যন্ত এই দাবি পূরণ করা হচ্ছে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷

সামনের বছর লোকসভা নির্বাচন ৷ তার আগেই রয়েছে পঞ্চায়েত ভোট ৷ সেই দিকে তাকিয়েই বুধবার রাজ্য বিধানসভায় ২০২৩-২৪ সালের বাজেট পেশ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ৷ তিনি জানিয়েছেন, এ বছর রাজ্যের আর্থিক বৃদ্ধি ৮.৪১ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে ৷ রাজ্য সরকারি কর্মীরা আরও ৩ শতাংশ ডিএ পাবেন ৷ পেনশনভোগীরাও আরও ৩ শতাংশ ডিএ পাবেন ৷ আগামী মার্চ থেকেই মিলবে বর্ধিত হারে ডিএ৷

এই ঘোষণার পরেই ফের ক্ষোভ উগরে দেন সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ । সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "ভিক্ষাবৃত্তি আমরা প্রত্যাখ্যান করলাম। রাজ্য সরকারি কর্মচারীরা ওই ভিক্ষার দান মুখ্যমন্ত্রীকেই ফেরত দিল। এই টাকা দিয়ে উনি ওনার পরিবারের প্রতিপালন করুন। আমরা দান গ্রহণ করছি না ।"

You might also like!