Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Police try to stop BJP Nabanna March : বিজেপির নবান্ন অভিযান রুখতে তৎপর পুলিশ ও প্রশাসন, বিভিন্ন জায়গায় ব্যারিকেড

Police try to stop BJP Nabanna March
Police try to stop BJP Nabanna March

 

কলকাতা, ১৩ সেপ্টেম্বর : বিজেপির নবান্ন অভিযান রুখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজেপির মিছিল আটকাতে নবান্নমুখী বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। রাখা হচ্ছে জলকামান, ড্রোন। মঙ্গলবার সকাল থেকেই সাঁতরাগাছি বাসস্ট্যান্ডের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। হাওড়ার বেলেপোলের কাছে যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। সাঁতরাগাছিতে কোনা এক্সপ্রেসওয়েতে রাস্তা খুঁড়ে লোহার বিম ঝালাই করে ব্যারিকেড করা হয়। যাতে কোনওভাবেই এই ব্যারিকেড ভেঙে এগোতে না পারেন বিজেপি কর্মী-সমর্থকরা।


বিজেপির মিছিল আটকাতে তৈরি পুলিশের বাহিনী। পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা ব্যবস্থার নজরদারিতে রয়েছেন বিশেষ কমিশনার দময়ন্তী সেন। শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তার তদারকিতে রয়েছেন দু’জন করে অতিরিক্ত পুলিশ কমিশনার। নিরাপত্তা ব্যবস্থায় থাকছেন ১৮ জন ডিসি পদমর্যাদার আধিকারিক। এ ছাড়াও ৩২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৬২ জন ইনস্পেক্টর থাকছেন। কলকাতা ও হাওড়া থেকে তিনটি মিছিল যাওয়ার কথা নবান্নের উদ্দেশে। একটি মিছিল শুরু হওয়ার কথা কলকাতার কলেজ স্কোয়ার থেকে, অন্য দু’টি হাওড়া ময়দান এবং সাঁতরাগাছি থেকে। এ দিনের কর্মসূচি রুখতে নবান্নের আশপাশে পাঁচ কিলোমিটার এলাকা কার্যত দুর্গে পরিণত করেছে পুলিশ। নবান্নের উদ্দেশ্যে বিজেপি কর্মীরা কলকাতায় যাওয়ার সময় রানিগঞ্জ রেল স্টেশনের বাইরে এদিন সকালে বিজেপি কর্মী ও পুলিশের সংঘর্ষ বেঁধে যায়।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…