TET Recruitment : আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, রণক্ষেত্র কালীঘাট

Police clashes upper primary job seekers Kalighat
Police clashes upper primary job seekers Kalighat

 

কলকাতা, ১৬ নভেম্বর : চাকরিপ্রার্থীদের আন্দোলনে ফের উত্তপ্ত কলকাতার রাজপথ। কালীঘাট মেট্রো স্টেশন সংলগ্ন রাস্তায় ব্যাপক বিক্ষোভ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। চ্যাংদোলা করে রাস্তা থেকে সরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয় বিক্ষোভকারীদের।

কালীঘাটে মেট্রো স্টেশনের কাছে বসে পড়লে পুলিশের টিম চলে আসে। আন্দোলনকারীদের দাবি ৮ বছর আগে পরীক্ষা দিয়েছেন। কিন্তু আজও চাকরি মেলেনি। এই চাকরি দিতে হবে। তাঁদের একটাই দাবি , চাকরি চাই ! নিয়োগের দাবিতে অনড় এরাও।

আগে থেকে এই আন্দোলনের ব্যাপারে জানত না পুলিশ। শুরু হয়ে যায় ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে পুলিশ কর্মীরা আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে চেষ্টা করেন। সেই সময় আন্দোলনকারীরা রাস্তায় কার্যত শুয়ে পড়েন। কালীঘাটের মতো ব্যস্ত রাস্তা কার্যত থমকে যায়। একদল বিক্ষোভ কারীকে সরাতে না সরাতেই ছোট ছটো দলে আরও বিক্ষোভকারী আসতে শুরু করে। মেয়েরা স্লোগান দিয়ে থাকেন, হয় নিয়োগ দাও, নয় জীবন নাও। কাউকে তোলা যাচ্ছিল না।

জোর করে পুলিশ কর্মীরা কয়েকজন আন্দোলনকারীকে প্রিজন ভ্যানে তোলেন। পুলিশ যথেষ্ঠ প্রস্তুত ছিল না বলে আন্দোলনকারীদের অনেককে একপ্রকার জোর খাটিয়েই বেসরকারি বাস ও হলুদ ট্যাক্সিতেও তুলে দেওয়া হয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…