চাকরিপ্রার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ল ! পুলিশের কামড় খেলেন চাকরিপ্রার্থী

Police allegedly bitten a agitator near Camac Street
Police allegedly bitten a agitator near Camac Street

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টেট চাকরি প্রারথীদের লাগাতার আন্দোলন চলছে, বুধবার ২০১৪ সালে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে আন্দোলন চালাচ্ছিলেন, একটি দল ক্যামাক স্ট্রিটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের কাছে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই তাঁদের বাধা দেন পুলিশকর্মীরা। তাঁদের প্রিজন ভ্যানে তোলার তেষ্টা হয়। এর মধ্যেই মহিলা পুলিশকর্মীদের সঙ্গে এক আন্দোলনকারীর ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই সময় আন্দোলনকারী এক তরুণীর হাতে গোলাপি টিশার্ট পরিহিত পুলিশকর্মী কামড়ে দেন বলে অভিযোগ।

পুলিশকর্মীর এমন আচরণ কাম্য কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই এর সমালোচনা শুরু করেছেন। যদিও সেই মহিলা পুলিশকর্মী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…