West Bengal SSC Scam : তলব পেয়ে মেয়ে অঙ্কিতাকে নিয়ে ইডির দফতরে পরেশ অধিকারী

Paresh Adhikari
Paresh Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সকালে এসএসসি-তে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে হাজির হলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর কন্যা অঙ্কিতা। 

এর আগে গত সোমবারও পরেশকে প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ১২টার কিছু আগে সিজিও কমপ্লেক্সে পৌঁছন পরেশ। বিকেল সাড়ে ৩টে নাগাদ তিনি বেরিয়ে আসেন। পরেশ জানান, কিছু নথিপত্র ফেরত দেওয়ার জন্য তাঁকে ডেকেছিল ইডি। তবে সেগুলি কী ধরনের নথি, তা এখনও জানাননি তিনি। 

সূত্রের খবর, পরেশের মেয়ে অঙ্কিতার চাকরি সংক্রান্ত বিষয়ে বয়ান নেওয়ার জন্যই তাঁদের তলব করেছে ইডি। পরেশের বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি মন্ত্রী থাকাকালীন প্রভাব খাটিয়ে তাঁর মেয়ে অঙ্কিতাকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। শুধু তা-ই নয়, অঙ্কিতার চাকরি দিয়ে দেওয়া হয় ‘যোগ্য প্রার্থী’ ববিতা সরকারকে। অঙ্কিতার বেতনও হাতে পান ববিতা।

উল্লেখ্য, এসএসসি দুর্নীতি-কা‌ণ্ডের তদন্ত করছে সিবিআই। সেই সূত্রে এর আগে পরেশকে সিবিআইয়ের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিলেন। এর পর গত সোমবার প্রথম বার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…