Breaking News
 
Saayoni meets Vijay: বিজয়-সায়নী সাক্ষাৎ ঘিরে চর্চা, বাংলার ঐতিহ্য নিয়ে কী জানালেন তামিলনাড়ুর ‘সুপারস্টার’ মুখ্যমন্ত্রী? Howrah water crisis: ৪৭০২ কোটির মাস্টারপ্ল্যান, বদলাবে হাওড়ার জলছবি! জানালেন মন্ত্রী উমেশ NRS Incident: পিত্তথলির বদলে অ্যাপেনডিক্সে অস্ত্রোপচার! এনআরএস কাণ্ডে রোগীর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari: পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’! অগ্নিবীরদের জন্য বিশেষ সংরক্ষণ, বড় ঘোষণা শুভেন্দুর SCO Summit 2026: ‘সন্ত্রাসের বিরুদ্ধে দ্বিচারিতা নয়’! SCO-র মঞ্চে পাকিস্তানকে নিশানা করে কড়া বার্তা মোদীর Sana Makbul Mahhi Vij: সানা-মাহির বন্ধুত্বে ফাটল? ‘আবর্জনা, নর্দমার মতো মানসিকতা’ মন্তব্য ঘিরে তুমুল জল্পনা

 

kolkata

3 years ago

Jadavpur Student Death: স্বপ্নদীপের মৃত্যুর কারণের নির্দিষ্ট প্রমাণ মেলেনি

Jadavpur Student Death
Jadavpur Student Death

 

কলকাতা, ১৪ আগস্ট  : যাদবপুরে ছাত্রমৃত্যুর কিনারা এখনও করতে পারেনি পুলিশ। তিনজনকে গ্রেফতার করলেও নির্দিষ্টভাবে স্বপ্নদীপের মৃত্যুর কারণের কোনও প্রমাণ মেলেনি। যা রয়েছে অনেকটাই অনুমানের ওপর। সোমবার তাই পুলিশ বিষয়টি নিয়ে সকাল থেকে উঠেপড়ে লেগেছে।

ঘটনার পর কোনও কোনও ছাত্র বিশ্ববিদ্যালয়ের হস্টেল ছেড়ে চলে গিয়েছেন। অনেকে আবার শহরের বাইরে গিয়েছেন। তাঁরা কারা? কেনই বা হস্টেল ছেড়ে দিলেন? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। যাঁরা বুধবারের পর থেকে হস্টেল ছেড়েছেন, তাঁদের সম্বন্ধে খোঁজখবর নেওয়া হচ্ছে। ছাত্রমৃত্যুর সঙ্গে তাঁদের কোনও যোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।

ঘটনার পর একে একে হস্টেলের নানা অব্যবস্থার ছবি প্রকাশ্যে এসেছে। অভিযোগ, হস্টেলের বেশিরভাগ ঘরই প্রাক্তনীদের দখলে। বিশ্ববিদ্যালয়ের পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও তাঁরা ঘর ছাড়েন না। হস্টেলে তাঁদেরই দাপট চলে। সিসি ক্যামেরা না থাকায় অবাধে চলে বেআইনি কাজ। নতুন ছাত্রেরা হস্টেলে এলে অন্য ছাত্রের অতিথি হিসাবে তাঁদের থাকতে হয়।

এ সম্পর্কে পুলিশকর্তারা সাংবাদিকদের প্রকাশ্যে বিশদ ব্যখ্যায় আগ্রহী নন। তাঁদের দাবি, এতে তদন্ত ব্যাহত হতে পারে।


You might also like!