Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

NIA summons three Trinamool leaders:তৃণমূলের তিন নেতাকে তলব এনআইএর

NIA summons three Trinamool leaders
NIA summons three Trinamool leaders

 

কলকাতা, ৮ এপ্রিল  : পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া এবং দুই নেতা সুবীর মাইতি, নবকুমার পাঁজাকে দফতরে হাজিরার নোটিস পাঠিয়ে সোমবারই কলকাতার অফিসে হাজিরা দিতে বলা হয়।

শনিবার ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত করতে গিয়ে তৃণমূল নেতাদের বাড়িতে অভিযান চালাতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে। তা নিয়ে চূড়ান্ত উত্তেজনা ছড়ায়। বাধা পেরিয়ে শেষমেশ দুই নেতাকে গ্রেফতার করে এনআইএ।

২০২২ সালের ২ ডিসেম্বর ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানার অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের নায়ড়াবিলা গ্রামে রাত প্রায় ১১টা নাগাদ বোমা বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের মৃত্যু হয়। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ তদন্তও শুরু করে। পরে আদালতের নির্দেশে গত বছরের জুনে ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ।


You might also like!