Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Dilip Ghosh:"বিজেপিকে বিসর্জন দেওয়ার মতো বাপের ব্যাটা জন্মায়নি", দাবি দিলীপের

BJP All India Vice President and MP Dilip Ghosh
BJP All India Vice President and MP Dilip Ghosh

 

কলকাতা, ৬ জুন  : “বিজেপিকে বিসর্জন দেওয়ার মতো কোনও বাপের ব্যাটা এখনও জন্মায়নি।” মঙ্গলবার এই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় বলেছেন, “আগামি দিনে বিজেপির ভবিষ্যত গঙ্গায় বিসর্জন দেবো”। মঙ্গলবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে এসে এ ব্যাপারে প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, “যান গঙ্গাস্নান করে আসুন; যা পাপ করেছেন ধুয়ে যাবে। বিজেপিকে বিসর্জন দেওয়ার মতো কোন বাপের ব্যাটা এখনও জন্মায়নি।”

রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও ইডির তলব প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “আগেও ডেকেছে। আরো অনেককে ডাকবে। এই যে বছরের পর বছর কোটি কোটি টাকার কয়লা কেলেঙ্কারি চলছে। তার ভাগ অনেকেই পেয়েছে। আমরাও জানি সবাই জানে। ডাকা হয়নি এতদিন। এবার ডাক শুরু হয়েছে। এবারে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’— যেতে হবে সবাইকে।”

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…