Breaking News
 
Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময় Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু? Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র?

 

kolkata

3 years ago

Estern Railway Service : সপ্তাহান্তে বাতিল শিয়ালদহ মেন শাখার বহু ট্রেন, ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

Estern Railway service
Estern Railway service

 

কলকাতা, ১০ ফেব্রুয়ারি  : মেরামতির কাজের জন্য সপ্তাহান্তে ফের বাতিল শিয়ালদহ মেন শাখার বহু ট্রেন। শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত বাতিল হয়েছে একাধিক ট্রেন। ফলে প্রবল ভোগান্তির আশঙ্কায় নিত্য যাত্রীরা।

পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদহ মেন শাখায় ব্রিজ ও লাইনের মেরামতির কাজ করা হবে। সেই কারণেই সপ্তাহের শেষ দুটি দিনে বাতিল এই শাখার একাধিক ট্রেন। জানা গিয়েছে, শনিবার রাত দশটায় শুরু হবে কাজ। ফলে ওইদিন রাত দশটা থেকে রবিবার রাত আটটা পর্যন্ত বাতিল করা হবে বহু ট্রেন। রবিবার বেশিরভাগ অফিস-কাছারি ছুটি। ফলত, ভোগান্তি কিছু কম হবে বলে মনে করছে রেল।

রেল সূত্রে খবর, শনিবার রাতে একটি করে নৈহাটি, রানাঘাট, শান্তিপুর ও কল‌্যাণী সীমান্ত বাতিল করা হবে। রবিবার বাতিল থাকবে পাঁচ জোড়া নৈহাটি লোকাল, চার জোড়া কল‌্যাণী সীমান্ত, তিন জোড়া রানাঘাট, দু’জোড়া করে বারাকপুর এবং শান্তিপুর লোকাল ও এক জোড়া করে কৃষ্ণনগর ও গেদে লোকাল।


You might also like!