Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

kolkata

1 year ago

Maitri express : শান্তি ফেরেনি এখনও, ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন পরিষেবা আপাতত বন্ধ

Maitri express (symbolic picture)
Maitri express (symbolic picture)

 

কলকাতা, ১ আগস্ট : বাংলাদেশের অশান্ত পরিস্থিতি জের অব্যাহত। এখনও চালু হল না দুই বাংলার যাত্রী বহনকারী জোড়া আন্তর্জাতিক ট্রেন। বৃহস্পতিবারও বাতিল থাকল কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস। একইভাবে কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসও এদিন চলাচল করছে না। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বাংলাদেশ রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দুই ট্রেন বাতিল সংক্রান্ত খবর মিলেছে। তার জেরেই এপারের যাত্রা আপাতত বাতিল করা হয়েছে। সূত্রের দাবি, আগামী শুক্রবারও দু’দেশের যাত্রীদের জন্য দুর্ভোগ অপেক্ষা করছে। সপ্তাহের শেষ কাজের দিনেও ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী এই দু’টি ট্রেন বাতিল থাকবে। কবে চালু হবে পরিষেবা? তার নিশ্চিত জবাব মিলছে না।

You might also like!