শীতকালীন অধিবেশনে যোগ দিচ্ছেন না মদন মিত্র ! কারন জানালেন প্রাক্তন মন্ত্রী

Madan Mitra
Madan Mitra

 

কলকাতা, ৮ নভেম্বর  : ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন। ঘটনাচক্রে, ওই দিন থেকেই কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা। এমতাবস্থায় বিধানসভার শীতকালীন অধিবেশনকে বাদ রেখে ফুটবল বিশ্বকাপের উত্তাপ পেতে কাতার যাচ্ছেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।

তাঁর বিশ্বকাপ দেখতে যাওয়ার পরিকল্পনা বহু দিনের। কিন্তু তিনি জানতে পারেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৮ থেকে ৩০ নভেম্বর বসছে বিধানসভার শীতকালীন অধিবেশন। কিন্তু মদন, তাঁর ঘনিষ্ঠদের জানিয়ে দেন তাঁর ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গিয়েছে। তাই এশিয়া মহাদেশে বসা পৃথিবীর বৃহত্তম ফুটবল প্রতিযোগিতার উত্তাপ নিতে কাতার যাবেন তিনি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…