চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ মঙ্গলবার,কলকাতায় কখন দেখা যাবে গ্রহন জেনে নিন সব তথ্য

Lunar Eclipes
Lunar Eclipes

 

কলকাতা, ৮ নভেম্বর : মঙ্গলবার পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে। এর পর আগামী ৩ বছর চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ আর দেখা যাবে না। তাই মঙ্গলবারের গ্রহণ দেখতে মুখিয়ে আছেন আগ্রহীরা।

মঙ্গলবারের পর আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ৩ বছর পর। চাঁদের পরবর্তী পূর্ণগ্রহণ ২০২৫ সালের ১৪ মার্চ। এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারী জানান, কলকাতায় মঙ্গলবার চন্দ্রোদয় হবে বিকেল ৪টে ৫২ মিনিটে। অর্থাৎ, ১৮ থেকে ১৯ মিনিট কলকাতার আকাশে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। কলকাতা ছাড়া চাঁদের পূর্ণগ্রহণ দেখা যাবে গুয়াহাটি, আগরতলা, কোহিমা থেকে। মঙ্গলবারের গ্রহণের বিশেষত্ব হল লাল চাঁদ। নাসার তরফে জানানো হয়েছে, পৃথিবীর ছায়া বা ‘আমব্রা’ চাঁদের এই লাল রং তৈরি করে। ঠিক যে কারণে সকালে নীল রঙের আকাশ দেখা যায়, সূর্যাস্তের সময় যে কারণে আকাশের একাংশ লালচে দেখায়, সেই কারণেই চাঁদের রংও কখনও কখনও হয় লাল। নাসা জানিয়েছে, পৃথিবীর আবহাওয়া মণ্ডলে থাকা ধূলিকণায় সূর্যের আলো প্রতিফলিত হয় বলেই চাঁদের ওই রং চোখে পড়ে পৃথিবীবাসীর।

ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিটে গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে। পূর্ণগ্রাস গ্রহণ শেষ হওয়ার পরও বেশ কিছু ক্ষণ ধরে আংশিক গ্রহণ দেখা যাবে। জানা গিয়েছে, পূর্ণগ্রাস গ্রহণের সর্বোচ্চ পর্যায় তৈরি হবে বিকেল ৪টে ২৯ মিনিটে। পূর্ণ গ্রহণ চলবে বিকেল ৫টা ১১ মিনিট পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত দেখা যাবে চাঁদের আংশিক গ্রহণ। ভূ-বিজ্ঞান মন্ত্রক জানিয়েছে, কলকাতা, গুয়াহাটির মতো দেশের পূর্ব প্রান্তের শহরগুলিতে মঙ্গলবার যখন চাঁদ উঠবে, তখন পূর্ণগ্রাস গ্রহণ চলবে। কিন্তু দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরে চাঁদ উঠতে উঠতে পূর্ণগ্রাস গ্রহণ শেষ হয়ে যাবে। ফলে ওই সমস্ত এলাকা থেকে চাঁদের আংশিক গ্রহণ দেখা যাবে।


L

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…