Breaking News
 
Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

 

kolkata

3 years ago

Manik Bhattacharya : নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিকপুত্র সৌভিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ ইডি'র

Manik Bhattacharya
Manik Bhattacharya

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি : নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল ইডি। ইতিমধ্যেই এয়ারপোর্ট অথিরিটিকে মানিকপুত্র সৌভিকের নথি পাঠানো হয়েছে। জুন মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেনের তদন্ত শুরু হয়। সেই সূত্র ধরেই একের পর এক গ্রেফতারি হয়েছে। যার মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের নাম রয়েছে।


এরপর ইডির আইনজীবী আদালতে জানান, মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের একটি সংস্থা রয়েছে, যেখানে আইটির কাজ হয়। ছেলের অ্যাকাউন্টেও বিপুল টাকা পাওয়া যায়। ইডির অনুমান, দুর্নীতির অর্থ লেনদেন হয়েছে মানিকবাবুর পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট থেকেও। ইডির চার্জশিটেও সৌভিকের নাম ছিল। তদন্তকারীদের অনুমান, যে কোনও সময় দেশ ছাড়তে পারেন সৌভিক। এবার সৌভিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল ইডি।

You might also like!