Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Sashtipada Chattopadhyay: প্রয়াত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

Sashtipada Chattopadhyay
Sashtipada Chattopadhyay

 

কলকাতা, ৩ মার্চ  : প্রয়াত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। শুক্রবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, স্ট্রোক হয়েছিল তাঁর। হাওড়ার একটি নার্সিং হোমে চিকিৎসারত ছিলেন তিনি। সেখানেই প্রয়াত হন ‘পাণ্ডব গোয়েন্দা’- স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়।

হাওড়ার খুরুটতে জন্মগ্রহণ করেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তিনি ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন। বাবলু, বাচ্চু , বিলু, ভোম্বল, বিচ্চু এবং পঞ্চু বাঙালির কাছে আবেগ। এই পঞ্চ পাণ্ডব জটিল রহস্যের সমাধান করেছে বইয়ের পাতায়। দুর্গম পাহাড় থেকে শুরু করে বুদ্ধির ভেলকি, সব জায়গাতেই মাত দিয়েছে তারা। কিশোরদের এই রহস্য উন্মোচনের নেশা বাঙালিকে পাণ্ডব গোয়েন্দার প্রেমে পড়তে বাধ্য করেছে। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখনিতে জীবন্ত হয়ে উঠেছিল প্রতিটি চরিত্র।

You might also like!