kolkata

2 years ago

Yatri Sathi : ক্যাব-ট্যাক্সি বন্ধ রেখে লালবাজার অভিযান আজ

Taxi Strike (Symbolic Picture)
Taxi Strike (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  যাত্রী তোলার জন্য ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব চালকদের নির্দিষ্ট স্ট্যান্ড থাকলেও গুলির অধিকাংশই বেসরকারি ভাড়ার গাড়ি দখল করে নিয়েছে। হাওড়া, গিরিশ পার্ক, গণেশ টকিজ— সর্বত্রই এক সমস্যা। অভিযোগ, এই অবস্থায় ট্যাক্সিচালকেরা যাত্রী তোলার জন্য কোথাও থামলেই কারণে-অকারণে পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা করছে। করা হচ্ছে মোটা জরিমানাও।

এই পরিপ্রেক্ষিতে ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব সংগঠনগুলির অভিযোগ, যানশাসনের নামে এ ভাবে মামলা দায়ের করে জরিমানা আদায়ের মাধ্যমে সরকারের আয় বৃদ্ধিই এখন পুলিশের মুখ্য উদ্দেশ্য হয়ে পড়েছে।ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালকদের বড় অংশের অভিযোগ, শহরে যানশাসনের নামে পুলিশ এখন যাত্রী পরিবহণের সঙ্গে যুক্ত গাড়ির চালকদের অযথা হয়রান করছে।

এই সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং সুরাহা চেয়ে আজ, সোমবার যাত্রী-পরিষেবা বন্ধ রেখে লালবাজার অভিযানের ডাক দিয়েছে বাম সংগঠন এআইটিইউসি-র ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব চালক সংগঠন। ‘ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি’র ডাকে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্যাক্সি-পরিষেবা বন্ধ রাখার ডাক দেওয়ায় যাত্রীদের প্রভূত হয়রানির আশঙ্কা রয়েছে।


এ বিষয়ে ওই সংগঠনের সর্বভারতীয় নেতা নওলকিশোর শ্রীবাস্তব বলেন, ‘‘যাত্রীদের হয়রানি আমরা কোনও মতেই চাই না। কিন্তু, যানশাসনের নামে পুলিশ যে ভাবে দিনের পর দিন চালকদের হয়রান করে যাচ্ছে, তা পুরোপুরি অনভিপ্রেত এবং সার্বিক সুস্থ পরিষেবার পরিপন্থী। এখানকার পুলিশের এই মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে আমাদের তরফে।’’

You might also like!