Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Kunal Ghosh:অভিষেকের কনভয়ে হামলা বাম-কংগ্রেসকে কটাক্ষ কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ২৭ মে  : তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ শুক্রবার রাতে তাঁর কনভয় দেখে বিক্ষোভ দেখায় কুড়মি সমাজ ৷ তারাই এই আক্রমণ করেছে বলে অভিযোগ।এ নিয়ে বিরোধী বাম-বিজেপি শিবিরকে নাম না-করে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। ইতিমধ্যে এই ঘটনায় কুড়মি সমাজের কাছে জবাবদিহি চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ৷ তারপর শনিবার সকালে টুইট করলেন কুণাল।

কুণাল লেখেন, "শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কিছু চক্রান্তমূলক অসভ্যতায় যাঁরা পুলকিত, তাঁরা শুধু এটা ভাবুন কত বছর পর ওই এলাকায় বেশি রাতে শাসকদলের কোনও শীর্ষস্থানীয় নেতা রাস্তায় কর্মসূচি করলেন ৷ এর উত্তরের মধ্যেই অতীত, সন্ত্রাস, পরিবর্তন, শান্তি, উন্নয়নের বাস্তব ছবিটা দেখতে পাবেন।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে ঝাড়গ্রাম জেলায় নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বেলপাহাড়ি, জামবনি ব্লকের পড়িহাটিতে রোড শো করেন । তারপর পড়িহাটি থেকে বিনপুর ১ ব্লকের দহিজুড়িতে পৌঁছন তৃণমূলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেখানে রোড শো করে ঝাড়গ্রাম শহরে যান অভিষেক ৷ ঝাড়গ্রামেও রোড শো করেন তিনি ৷ এরপর ৫ নম্বর রাজ্যসড়ক ধরে লোধাশুলি হয়ে গজাশিমুলের ক্যাম্পে আসার পথে তাঁর কনভয় দেখে কুড়মি সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ দেখাতে থাকে ৷"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…