Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

kolkata

2 years ago

Durga Puja 2023 : প্রাক-পুজো বিশেষ পরিষেবা ঘোষণা কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের

Kolkata Metro (File Picture)
Kolkata Metro (File Picture)

 

কলকাতা : পার্শ্ববর্তী একাধিক জেলা থেকে অনেকে পুজোর শপিং করতে কলকাতায় ভিড় করছেন। আর সপ্তাহান্তে, অর্থাৎ শনি-রবিবারগুলিতে ভিড়ের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। অনেকেই শপিং সারার পর বিপুল জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরতে সমস্যার সম্মুখীন হতে হয়। এবার তাই পুজোর আগের এই বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে প্রাক-পুজো বিশেষ পরিষেবা ঘোষণা কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতি শনি ও রবিবার উত্তর-দক্ষিণ শাখায় মিলবে স্পেশাল সার্ভিস। এক্ষেত্রে প্রতি শনিবার ২৩৪টি-র পরিবর্তে আপ এবং ডাউন লাইনে ১৪৪টি করে মোট ২৮৮টি পরিষেবা মিলবে। আর রবিবার ১৩০টি পরিষেবার পরিবর্তে আপ ও ডাউন লাইনে ৮২টি করে মোট ১৬৪টি পরিষেবা পাওয়া যাবে। এছাড়া গান্ধী জয়ন্তীর দিন আপ এবং ডাউন লাইনে ১১৭টি করে মোট ২৩৪টি পরিষেবা পাওয়া যাবে বলে জানান হয়েছে মেট্রোর পক্ষ থেকে। তবে প্রথম এবং শেষ মেট্রোর সময় একই থাকছে। প্রসঙ্গত, অনেককেই শপিং সারার পর বিপুল জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরতে সমস্যার সম্মুখীন হতে হয়। তাঁদের অনেকেই উপকৃত হবেন এই বাড়তি মেট্রো পরিষেবায়।

You might also like!