করুণাময়ীতে ফের ধুন্ধুমার, ১৪৪ ধারা উপেক্ষা করেই বাসস্ট্যান্ডের কাছে বিক্ষোভ

TET Recruitment
TET Recruitment

 

কলকাতা, ২১ অক্টোবর : পুলিশের ধরপাকড়, সক্রিয়তা সত্ত্বেও ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে ভাঁটা পড়ছে না। শুক্রবার করুণাময়ীতে ফের ধুন্ধুমার। ১৪৪ ধারা উপেক্ষা করেই বাসস্ট্যান্ডের কাছে বিক্ষোভে ২০১৪ ও ২০১৭-র টেট উত্তীর্ণরা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়। গতকালের পুলিশি অভিযানের প্রতিবাদে শুক্রবার তাঁদের সমর্থনে করুণাময়ীর বিক্ষোভস্থলেই শুক্রবার দুুপুরে প্রতিবাদ মিছিলে শামিল হন এসএফআই, ডিওয়াইএফআইয়ের কর্মী, সমর্থকরা। ‘দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে ভয় পাচ্ছে পুলিশ’, বাম সমাবেশে প্রতিবাদের ঝাঁঝ বাড়ালেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে তাঁদের। কয়েকজনকে আটক করা হয় বলে খবর।

বৃহস্পতিবার রাতেই সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর এপিসি ভবনের সামনে থেকে ২০১৪ সালের টেটের অনশন আন্দোলনে বসা চাকরিপ্রার্থীদের তুলে দেয় পুলিশ। তবে অবস্থান উঠলেও আন্দোলন থামেনি। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার পরও ২০১৪ সালের টেটের নট ইনক্লুডেড প্রার্থীরা জানিয়েছেন তাঁরা আবার ফিরবেন। এই পরিস্থিতিতেই শুক্রবার দুপুরে সয় বাম জমায়েত।

বৃহস্পতিবার মাঝরাতে করুণাময়ীর বিক্ষোভস্থলে গিয়েছিলেন বাম যুব সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এরপর টেট বিক্ষোভকারীদের মাঝরাতে পুলিশ তুলে দেয়। তারপর রাতারাতিই এসএফআই, ডিওয়াইএফআইয়ের তরফে এদিন ধিক্কার মিছিলের ডাক দেওয়া হয়। করুণাময়ীর যেখানে বিক্ষোভ চলছিল, এদিন বাম যুব সংগঠনের নেতা-কর্মীরা সেখানেই জমায়েত শুরু করেন। ১৪৪ ধারা জারি থাকায় পুলিশ সেখান থেকে সরে যেতে বলে। কিন্তু মিছিল এগিয়ে চলে তাঁদের। পুলিশ তাঁদের ধরপাকড় শুরু করে। প্রিজন ভ্যানে তোলা হয় বেশ কয়েকজনকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…