kolkata

2 years ago

Babul Supriyo : পর্যটন থেকে বাবুল সুপ্রিয়কে সরিয়ে দায়িত্বে ইন্দ্রনীল সেন

Indranil Sen has replaced Babul Supriya from tourism
Indranil Sen has replaced Babul Supriya from tourism

 

কলকাতা, ১১ সেপ্টেম্বর  : রাজ্য মন্ত্রিসভায় রদবদল। দায়িত্ব বাড়ল জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদারের। পর্যটন থেকে বাবুল সুপ্রিয়কে সরিয়ে দায়িত্বে এলেন ইন্দ্রনীল সেন।

বাবুল সুপ্রিয়ের হাতে এল তথ্য প্রযুক্তি, অচিরাচরিত শক্তি। পঞ্চায়েতের সঙ্গে সমবায়ের দায়িত্বে প্রদীপ মজুমদার। অরূপ রায়ের হাতছাড়া হল সমবায়, দায়িত্বে খাদ্য প্রক্রিয়াকরণ। বন দফতরের সঙ্গে শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বে এলেন জ্যোতিপ্রিয় মল্লিক।

এর আগে মার্চ মাসে রাজ্য মন্ত্রিসভায় রদবদল হয়েছিল। সংখ্যালঘু উন্নয়ন দফতর এবার নিজেই দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে সরানো হল গোলাম রব্বানিকে। সংখ্যালঘু উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন। গোলাম রব্বানিকে পাঠানো হয়েছিল উদ্যান পালন দফতরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এর আগে ইন্দ্রনীলই পর্যটন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী ছিলেন। তবে এবার বাবুল সুপ্রিয়র হাত থেকে পর্যটন দফতর নিয়ে তা ইন্দ্রনীলকেই দেওয়া হল। সম্প্রতি, বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনেই প্রকাশ্যে হালকা বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা যায় বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেনকে। সূত্রের খবর, ইন্দ্রনীলের উদ্দেশে তাঁর দফতরের কাজ আটকে দেওয়ার অভিযোগও না কি করেছিলেন বাবুল। এরপর ‘দিদিকে বলো’, এমনই মন্তব্য করেছিলেন ইন্দ্রনীল, খবর ছিল এমনটাই।

You might also like!