Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Howrah:তালা ঝুলল হাওড়ার ভারত জুটমিলে, কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক

India Jute Mills in Howrah locked down, many workers became jobless
India Jute Mills in Howrah locked down, many workers became jobless

 

হাওড়া, ২৬ সেপ্টেম্বর : কিছু দিন পরই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। তার আগে তালা ঝুলল হাওড়ার ভারত জুটমিলে, আচমকাই কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক। বৃহস্পতিবার সকালে দাসনগর এলাকার ওই জুটমিলে কাজে গিয়ে গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস দেখতে পান শ্রমিকেরা। তার পরেই কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

শ্রমিকদের অভিযোগ, অতিরিক্ত কাজ করিয়ে নিতে চাইছিলেন কর্তৃপক্ষ। তার প্রতিবাদ করার জন্যই আলোচনা না করে জুটমিলে তালা ঝুলিয়ে দেওয়া হল। বৃষ্টি মাথায় নিয়েই এদিন সকালে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রমিকরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জুটমিলে ৫০০ জনেরও বেশি শ্রমিক কর্মরত ছিলেন। পুজোর আগে কাজ হারিয়ে বিপদের মুখে পড়েছেন ওই শ্রমিকেরা।


You might also like!