Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Income tax hit in 30 areas in Kolkata : কলকাতায় তিন নির্মাণ সংস্থার ৩০টি এলাকায় আয়কর হানা

Income tax hit in 30 areas in Kolkata
Income tax hit in 30 areas in Kolkata

 

কলকাতা, ১৮ আগস্ট  : রাজ্যের তিনটি নির্মাণ সংস্থার মূল দফতর-সহ আরও প্রায় ৩০টি এলাকায় চালানো হল আয়কর অভিযান। বৃহস্পতিবার সকালেই ওই তিন নির্মাণ সংস্থার দফতরে পৌঁছে যান আয়কর কর্তারা।

দু’দিন আগেই নবান্ন ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর অফিস এবং বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। অন্য দিকে এর মধ্যেই এসএসসি দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখেপাধ্যায়কেও জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তার পরই বৃহস্পতিবার সকালে আয়কর কর্তারা ওই তিন নির্মাণ সংস্থার দফতরে পৌঁছে যান বলে সূত্রের খবর।

সূত্রের খবর, আয়কর কর্তাদের কাছে বিশেষ সূত্রে খবর ছিল, এই সংস্থাগুলি বিভিন্ন কাগুজে কোম্পানি তৈরি করে কোটি কোটি টাকার আর্থিক তছরূপ করেছে।সূত্র মারফত জানা গিয়েছে, যে তিনটি সংস্থার কার্যালয়ে আয়কর অভিযান চালানো হয়েছে, সেগুলি রাজ্যের তথাকথিত নামী নির্মাণ সংস্থা। ওই সূত্রেই জানা গিয়েছে যে, এই সংস্থাগুলি যে ভুয়ো কোম্পানি তৈরি করে আর্থিক তছরূপ করছে তা তদন্তকারীরা জানতে পারে সাম্প্রতিক কালের বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার তদন্তে নেমে। তবে কোন মামলার সূত্রে এই নির্মাণ সংস্থাগুলির আর্থিক তছরূপের খবর পাওয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…