kolkata

2 years ago

C V Anand Bose: কেন্দ্রীয় প্রকল্পের 'বকেয়া' ইস্যু প্রসঙ্গে অভিষেকের সেই চিঠির জবাব এলো, জানালেন রাজ্যপাল বোস

C V Anand Bose - Abhishek Banerjee (File Picture)
C V Anand Bose - Abhishek Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের বকেয়া টাকার দাবিতে গত ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস। ৩ অক্টোবর কৃষি ভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে যান তৃণমূলের প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন ১০০ দিনের কাজ করা কয়েকজন কর্মীও। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের দেখা হয়নি। পরে পুলিশ কৃষি ভবন থেকে অভিষেকদের আটক করে তুলে নিয়ে যায়। এর পরেই অভিষেক রাজভবন চলো কর্মসূচির ডাক দেন। কলকাতায় রাজ্যপাল না থাকায় রাজভবনের উত্তর গেটে ধর্নায় বসেন অভিষেক। পাঁচদিন পর অভিষেক-সহ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। রাজ্যপালের হাতে একটি স্মারকলিপি ও বঞ্চিতদের চিঠি তুলে দেওয়া হয় তৃণমূলের তরফে।  

রাজ্যপালের আশ্বাস পেয়ে এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে ধর্না তুলে নেন অভিষেক। ওই বৈঠকের পরেই দিল্লি রওনা হন রাজ্যপাল। অভিষেকদের যাবতীয় অভিযোগ নিয়ে তিনি কেন্দ্রের সঙ্গে কথা বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেন। পরে কলকাতা ফিরে রাজ্যপাল অভিষেককে চিঠি দিয়ে জানান যে তাঁদের স্মারকলিপির বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে। পাল্টা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ধন্যবাদ জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

এবার  সেই চিঠির জবাব এসেছে বলে বুধবার নিজেই জানালেন রাজ্যপাল। তিনি এটাও জানিয়েছেন যে কেন্দ্রের মন্ত্রীর কাছ থেকে পাওয়া জবাবি চিঠির বিষয়বস্তু সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তিনি জানিয়েছেন। চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী কয়েকটি বিষয় জানিয়েছেন। সেই বিষয়গুলিতে পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রী নির্দেশ দিয়েছেন। 

You might also like!