
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বকের জেল্লা আনতে সাদা চন্দন অনেকেই ব্যবহার করে থাকেন। কিন্তু ত্বককে দাগ মুক্ত করতে লাল চন্দনের বিকল্প আর নেই। আসল লাল চন্দনের কাঠ বা গুঁড়ো পাওয়াও এখন ভাগ্যের ব্যাপার।একমাত্র দক্ষিণ ভারতেই ভাল মানের লাল চন্দন গাছ পাওয়া যায়। সেখানকার গহীন অরণ্য থেকে সংগ্রহ করতে হয় এই লাল চন্দন কাঠ।
ত্বকের যত্নে লাল চন্দন কে কিভাবে ব্যবহার করবে রইল তার তত্বতালাশ-
১/ শুষ্ক ত্বক থেকে মুক্তি পেতে লাল চন্দনের গুঁড়োয় কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিন। সারা গায়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সারা দিন ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
২/ তৈলাক্ত ত্বকে ব্রণ সমস্যা হলে গোলাপ জলের সঙ্গে মধু এবং লাল চন্দনের গুঁড়োর ভাল করে মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে ভাল করে মুখ ধুয়ে এই মিশ্রণ মুখে মেখে নিন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।
৩/ লাল চন্দনের গুঁড়োর সঙ্গে লেবুর রস দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মুখে মাখার পর, ১০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। তৈলাক্ত ত্বকের জন্য এই প্যাক খুব উপকারী।
৪/ ত্বকের জেল্লা আনতে স্ক্রবিং খুব জরুরি, বাজার চলতি স্ক্রাবারের পরিবর্তে ১ চামচ লাল চন্দনের গুঁড়োর সঙ্গে আধ কাপ পাকা পেঁপে মিশিয়ে নিন। এই মিশ্রনকে স্ক্রাবার হিসাবে ব্যবহার করুন। এই মিশ্রন শুধু মুখে নয়, সারা শরীরেই মাখতে পারেন।
