আজ আপনার সারাদিন কেমন যেতে পারে জেনে নিন বিস্তারে

Horoscope
Horoscope

 

মেষ রাশিঃ কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয়-সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি। নতুন কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। 


বৃষ রাশিঃ কোনও দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। বহু দিনের পুরনো কোনও রোগের হাত থেকে রেহাই পেতে পারেন। নতুন গৃহ নির্মাণে বাধা আসতে পারে। সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে।  কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন।


মিথুন রাশিঃ পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথা বলায় হওয়ার জন্য বিবাদ। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তিলাভ।  


কর্কট রাশিঃ  ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে। শত্রুর কারণে মনে ভয় বাড়তে পারে। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে নতুন বন্ধুত্ব শুরু হতে পারে। কাজের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র অনুকূল। সরকারি কর্মচারীদের জন্য শুভ সময়।  


সিংহ রাশিঃ স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। রক্তচাপ বাড়তে পারে।  


কন্যা রাশিঃ খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার যোগ। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল হবে। টকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য কোনও উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। 


তুলা রাশিঃ বহুকালের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। বন্ধুদের সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কাউকে খারাপ কথা বলার জন্য দুঃখবোধ। 


বৃশ্চিক রাশিঃ আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন। কোনও ভয় আপনাকে হতবুদ্ধি করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ। আমাশয়-জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি।  


ধনু রাশিঃ শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ তেমন উপযুক্ত হবে না। গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। প্রেমের ক্ষেত্র খুব শুভপ্রদ। বাড়িতে অতিথি সমাগমে চিন্তা বৃদ্ধি। 


মকর রাশিঃ প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে। মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় বিবাদের যোগ। মামলা-মোকদ্দমায় জয়ের সম্ভাবনা। 


কুম্ভ রাশিঃ প্রতিবেশীর চাপে ব্যবসার ক্ষতি হতে পারে। স্থির মস্তিস্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ করা যাবে। সন্তানদের জন্য গর্ববোধ। কোনও ভয় আপনাকে হতবুদ্ধি করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। 


মীন রাশিঃ প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভাল হবে। চক্ষুপীড়া হতে পারে। কোনও ভাল চিন্তা আপনাকে সারা দিন আচ্ছন্ন রাখবে। ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে। স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…