
মেষ রাশিঃ বন্ধুর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন। ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না। প্রবাসী কারও বাড়িতে আগমন। দুপুরের পরে বাড়তি আয় হতে পারে। ভাল ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি পাবে।
বৃষ রাশিঃ সন্তানদের কাজের ব্যাপারে সুখবর আসতে পারে। সারা দিন খুব আলস্যে কাটতে পারে। বিদ্যার্থীদের সুফল পেতে গেলে একটু ধৈর্য ধরতে হবে। লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন। নিজের সুবিধার জন্য কোনও কাজ করতে হবে। সকলে মিলে ভ্রমণ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে।
মিথুন রাশিঃ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে। শত্রুরা ক্ষতি করতে সফল হবে না। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে মিটে যাবে। খরচ বাড়তে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে। সারা দিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে।
কর্কট রাশিঃ নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে। যানবাহন বা জমি, কিছু কেনার আগে ভাবনাচিন্তা করা প্রয়োজন। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলায় যাবেন না। সকালের দিকে শরীরের কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে।
সিংহ রাশিঃ সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল হবে। আপনার থেকে বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে।
কন্যা রাশিঃ বাড়তি কিছু পাওয়ার আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। দীর্ঘ দিনের অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। সপরিবার ভ্রমণ হবে। দুপুরের পরে কোনও ভাল কাজ ব্যর্থ হতে পারে। কর্মে আলস্য দেখালে অনেক ক্ষতি হতে পারে।
তুলা রাশিঃ আধ্যাত্মিক আলোচনায় অংশ নিতে পারবেন। ভ্রমণে অযথা হয়রানি হতে পারে। কাউকে সুপরামর্শ দিতে গিয়ে অপমানিত হতে পারেন। মা-বাবার সঙ্গে অকারণে ঝামেলা বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরির যোগ দেখা যাচ্ছে।
বৃশ্চিক রাশিঃ কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভাল হবে। বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। রক্তপাত থেকে সাবধান। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। আজ কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।
ধনু রাশিঃ কোনও দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে। সেবামূলক কাজে আনন্দ লাভ। কুচিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে। কোনও ক্ষত থেকে কষ্ট বাড়তে পারে। সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে।
মকর রাশিঃ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে স্বামীর সঙ্গে পরামর্শ করুন। কোনও কাজে দয়ার পাত্র হতে হবে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচের অংশে যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে। অনেক দিনের পুরনো আশা নষ্ট হতে পারে। হারানো জিনিস উদ্ধার হতে পারে। কুম্ভ রাশিঃ উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দিন। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে।
কুম্ভ রাশিঃ উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দিন। সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে।
মীন রাশিঃ লাগামছাড়া আশায় অতিরিক্ত অর্থব্যয় হতে পারে। ন্যায্য পাওনা আদায় না হওয়ায় নৈরাশ্য। পেটের যন্ত্রণা বাড়তে পারে। মহার্ঘ আহার-বিহারের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গাড়িচালকদের জন্য দিনটি শুভ। সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে।
