
মেষ রাশিঃ যাঁরা বিদেশে ব্যবসা করেন, তাঁদের একটু সাবধান থাকা দরকার। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। মাতৃস্থানীয়া কারও কথায় কষ্ট পেতে পারেন। বাড়িতে অতিরিক্ত পরিশ্রমের ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন। সমস্যা থাকলে তার সমাধান হতে পারে। রোগ থেকে উদ্ধার পেতে পারেন।
বৃষ রাশিঃ সমাজের কাজে সুনাম অর্জন। প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ থাকবে। পিতার চিকিৎসা নিয়ে ব্যস্ততা বাড়তে পারে। আধ্যাত্মিক কাজে মনোনিবেশ ও তাতে শান্তিলাভ। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ বাড়বে।
মিথুন রাশিঃ সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে। আইনজীবীদের শুভ সময় আসতে চলেছে। বুদ্ধির ভুলের জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। চাকরির স্থানে কোনও সহকর্মীর সঙ্গে বিবাদ হতে পারে। বন্ধুর দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন। স্ত্রীর সঙ্গে অন্য কাউকে নিয়ে অশান্তি। সংযত থাকতে পারলে নিজের ইচ্ছা পূরণ হতে পারে। স্নায়বিক অসুখে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে।
কর্কট রাশিঃ ফাটকা ব্যবসায় লাভ পাবেন। বাড়িতে অতিথির সঙ্গে বিবাদ। পিতা-মাতার শরীর নিয়ে চিন্তার কারণ থাকবে। অংশীদারি ব্যবসায় ভাল লাভ আশা করা যায়। প্রেমের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন। কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে। ব্যবসা তেমন মনের মতো হবে না। ব্যবসায় কর্মচারীদের নিয়ে নাজেহাল হতে পারেন।
সিংহ রাশিঃ ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে সম্পর্ক নষ্ট হতে পারে। পেটের যন্ত্রণায় কাজের ক্ষতি হতে পারে। পাড়ার লোকের উস্কানিতে বাড়িতে অশান্তি হতে পারে। স্ত্রীর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ। কোনও মহিলার কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে। ব্যবসায় একটু চাপ বৃদ্ধি পাবে। প্রিয়জনের কাছ থেকে স্নেহ পাবেন। চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পাবে।
কন্যা রাশিঃ ব্যবসায় সুনাম বাড়তে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন। একাধিক পথে উপার্জন বাড়তে পারে। আলস্যের জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। দাম্পত্য জীবনে সামান্য কারণে বিবাদ হতে পারে। পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ। সৎ সঙ্গে থাকায় উন্নতি লাভ। ভাই-বোনে বিবাদ বাড়তে পারে।
তুলা রাশিঃ আইনজীবীদের জন্য খুব ভাল সময়। স্ত্রীর আবদার পূরণ করতে হবে পারে। বন্ধুদের জন্য বিপদে পড়তে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। টিউমার-জাতীয় রোগ বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে চাপ বাড়তে পারে। দুপুরের পরে পেটের সমস্যা বাড়তে পারে। প্রিয়জনের সঙ্গে তর্ক বাধায় মনঃকষ্ট।
বৃশ্চিক রাশিঃ কর্মস্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে। সমাজের কাজের জন্য সুনাম বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে মনঃকষ্ট। ভ্রমণে শান্তি পাবেন। বন্ধুদের সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ আসতে পারে। সকালের দিকে বাইরের কোনও লোকের সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভের কারণে বিপদ হতে পারে।
ধনু রাশিঃ প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে। কর্মক্ষেত্রে ভাল কাজের প্রশংসা জুটতে পারে। স্নায়ুপীড়া উপেক্ষা করবেন না। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। ব্যবসার সময় মধ্যম প্রকার। দুপুরের পরে ব্যবসায় চাপ আসতে পারে। গবেষণায় সাফল্য পেতে পারেন।
মকর রাশিঃ দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই ভাল। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যাঘাত আসতে পারে। সন্তানের লেখাপড়া নিয়ে আগ্রহ খুব ভাল লাগবে। ব্যবসার ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে। বয়ঃজ্যেষ্ঠ কোনও ব্যক্তির সঙ্গে বচসা হতে পারে। উত্তম কাজের জন্য পুরস্কার পেতে পারেন।
কুম্ভ রাশিঃ কর্মস্থানে বিশেষ কোনও কাজ করে সুনাম পাবেন। বাইরের লোকের জন্য সংসারে অশান্তি হতে পারে। কাজের জন্য দূরে যেতে হতে পারে। বুদ্ধির বলে শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পাবেন। মাত্রাছাড়া ক্রোধ বিপদ ডেকে আনতে পরে। স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের ব্যাপারে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য দিনটি ভাল হতে পারে।
মীন রাশিঃ প্রেমে বাধার কারণে মনঃকষ্ট। বন্ধুর সঙ্গে তর্ক থেকে বিবাদ হতে পারে। স্বামীর সঙ্গে ঝগড়ার সুযোগ বাইরের লোক নিতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা হতে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে। প্রিয়জনের দিক থেকে কষ্ট পেতে পারেন। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার খরচ বৃদ্ধি।
