
মেষ রাশিঃ প্রেমে বিবাদ ঘটতে পারে। বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। কাজের খুব ভাল যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না।
বৃষ রাশিঃ স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট। প্রেমে আনন্দ লাভ। কোনও উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট বাড়তে পারে। কর্মস্থলে ব্যস্ত হওয়ার জন্য শরীরে কষ্ট। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ।
মিথুন রাশিঃ পত্নীকে নিয়ে বিবাদ। শরীরে কষ্টের কারণে কাজে অনীহা আসতে পারে। বাবা-মায়ের চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি হতে পারে। সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা। কোনও রোগের কারণে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সংসার অনেক দিন বাদে একটু মনের মতো লাগবে। লেখাপড়ায় সন্তানের আগ্রহ খুব ভাল লাগবে।
কর্কট রাশিঃ ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাধতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা। কোনও সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বৃদ্ধি পাবে। বুদ্ধির বলে শেয়ারে বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন।
সিংহ রাশিঃ বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে। ব্যবসার ভাল সুযোগ কাজে লাগান। আজ মনের মতো আয় হবে না। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। সাধুসেবায় শান্তি লাভ। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ অন্য লোক নিতে পারে। চাকরির জন্য কোনও বন্ধুর সঙ্গে আলোচনা। রক্তচাপ নিয়ে চিন্তা।
কন্যা রাশিঃ দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্র শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। আপনি কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। মাতৃস্থানীয়া কারও খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন।
তুলা রাশিঃ গুরুজনদের সঙ্গে মানসিক ক্লেশ হতে পারে। পেট ব্যথায় কষ্ট পেতে পারেন। কারও সমালোচনায় গুপ্তশত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় মানসিক শান্তি লাভ। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা। সমাজের কোনও কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন। প্রেমে প্রচণ্ড মানসিক চাপ থাকবে।
বৃশ্চিক রাশিঃ বন্ধু্রা আপনাকে ঠকাতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে। কোনও মহিলা সংক্রান্ত বিপত্তি আসতে পারে। কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতির যোগ। উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ। সরকারি কর্মচারীদের শুভ দিন। ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার খুব প্রিয় কারও সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।
ধনু রাশিঃ দূরে কোথাও ভ্রমণের আলোচনা। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। কোনও একটি কাজ বার বার করায় ব্যস্ত হতে হবে। সংগীতশিল্পীদের জন্য ভাল সময় নয়। রক্তচাপের হেরফের হতে পারে। কোনও আত্মীয়কে নিয়ে বিবাদ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ভাল লাভ আশা করা যায়।
মকর রাশিঃ পড়াশোনায় সুনাম বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়াই ভাল হবে। বাইরের লোকের জন্য বাড়তি খরচ হতে পারে। একটু সাবধানে গাড়ি চালানো দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন।
কুম্ভ রাশিঃ অর্থ সংক্রান্ত চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম, এ সবে কান দেবেন না। অশান্তি থেকে দূরে থাকুন। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পেতে পারে।
মীন রাশিঃ বন্ধুদের সঙ্গে অর্থব্যয়। সঙ্গীতে সাফল্য লাভ। সংসারে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলার জন্য দুঃখবোধ। লিভারের সমস্যা। প্রিয়জনের কোনও খারাপ খবর আসতে পারে। বৃথাভ্রমণ হতে পারে।
