Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Manik Bhattacharya : মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা করল হাইকোর্ট

Manik Bhattacharya
Manik Bhattacharya

 

কলকাতা, ২০ ফেব্রুয়ারি  : আদালতের নির্দেশ অমান্য করায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এর আগেও বিচারপতি গঙ্গোপাধ্যায় মানিকবাবুকে ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। টেট সংক্রান্ত বিষয়ে আরটিআই করা সত্ত্বেও পর্ষদ কোনও তথ্য না দেওয়ায় আদালত মানিককে ওই জরিমানা দিতে বলেছিল। ১৬ ফেব্রুয়ারির মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ওই টাকা জমা নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মানিকবাবু সেই টাকা দেননি।

সেই কারণেই সোমবার ফের তাঁকে ২ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। বিচারপতি জানান, হাইকোর্টের লিগাল সার্ভিস কমিটির কাছে এই টাকা জমা দিতে হবে। ১০ দিনের মধ্যে ওই টাকা জমা না দেওয়া হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আদালতের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি আদালত মানিককে ২ লক্ষ টাকা জরিমানা করে। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেন মানিকবাবু। তবে ওই মামলায় এখনও কোনও নির্দেশ দেয়নি আদালত।


You might also like!