Breaking News
 
TMC : গোপন মধুচক্র ফাঁস! তৃণমূল কাউন্সিলরকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল জনতা BJP : রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারের পাশে সরকার, চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০

 

kolkata

1 year ago

Suvendu Adhikari:“আপনি কি জনগণকে হাতের পুতুল পেয়েছেন“, মমতাকে তোপ শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আর জি কর-কাণ্ডে যখন গোটা রাজ্য উত্তাল, তখন জুনিয়র চিকিৎসকদের আন্দোলন ভাঙতে রাজ্য সরকারের চেষ্টা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলন নিয়ে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

 শুভেন্দুবাবু লিখেছেন, “মাননীয়া, আপনি কি জনগণ কে হাতের পুতুল পেয়েছেন? আপনি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, উৎসবে মেতে উঠতে বললে মেতে উঠবে, আন্দোলন বন্ধ করতে বললে বন্ধ করে দেবে।এখনও তো দেবী পক্ষের সূচনা হয়নি, অসুরের বিনাশ বাকি রয়েছে। একটু ধৈর্য ধরুন, মাতৃশক্তি জাগ্রত হয়েছে, পশ্চিমবঙ্গ কে স্বচ্ছ করেই ছাড়বেন।”

এদিন সন্ধ্যায় অপর একটি এক্স হ্যান্ডলে শুভেন্দুবাবু লিখেছেন, “বাঙালির দুর্ভাগ্য আপনার মতো একজন মিথ্যাবাদী, মুখ্যমন্ত্রীর পদে আসীন রয়েছেন। আর কতো মিথ্যে কথা বলবেন আপনি, এবার থামুন।” সঙ্গে যুক্ত করেছেন বড় হরফে লেখা—

“বাংলার মাটি বিপ্লবের আঁতুরঘর

প্রতিবাদের সুরে গ্রাম থেকে শহর

জাস্টিস ফর আর জি কর

প্রতিবাদ দমানো যাবে না”।

You might also like!