Kolkata: কলকাতায় দুই দুষ্কৃতী দলের মধ্যে গুলির লড়াই, বন্ডেল গেট এলাকায় উত্তেজনা-আতঙ্ক

Gunfight between two criminal gangs in Kolkata, tension-panic in Bundel Gate area
Gunfight between two criminal gangs in Kolkata, tension-panic in Bundel Gate area

 

কলকাতা, ১২ নভেম্বর : কলকাতায় রাতের অন্ধকারে আবারও গুলি চলল। দুই দুষ্কৃতী দলের সংঘর্ষের ফলে গুলি চালানোর ঘটনাটি ঘটে বন্ডেল গেট এলাকায়। শুক্রবার রাত সাড়ে ১১টার সময় স্থানীয় ১২ নম্বর রাইফেল রেঞ্জ রোডের উপর দুই দুষ্কৃতী চন্দন যাদব এবং সূর্য সাউয়ের মধ্যে কোনও একটি বিষয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযোগ, চন্দন কথা কাটাকাটির মধ্যে হঠাৎই কোমর থেকে রাইফেল বের করে এক রাউন্ড গুলি চালায়। পাল্টা সূর্যর দলবল মাথা ফাটিয়ে দেয় চন্দনের। পরে গড়িয়াহাট পুলিশের একটি দল গিয়ে চন্দন এবং তাঁর সহযোগীকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ উঠেছে। এই দুই দুষ্কৃতীর দলবলের মধ্যে অতীতেও একাধিক বার মারপিটের ঘটনা ঘটেছে। এই ঘটনার আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একাংশ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…