
কলকাতা, ৭ নভেম্বর : মাঝেরহাট ব্রিজের কাছে চার নম্বর রেল গেটের ধারে বস্তিতে অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গিয়েছে ৪টি ঝুপড়ি। ভস্মীভূত বেশ কয়েকটি মোটরবাইক। রবিবার রাতে তারাতলার কাছে গড়াগাছা রোডের ঝুপড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।
রবিবার রাত ১১টা নাগাদ তারাতলার কাছে গড়াগাছা রোডের ওই ঝুপড়িগুলিতে আগুন লাগে। এক মহিলা ঘরে আটকে পড়ায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন। দমকলের দু'টি ইঞ্জিনের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
