Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Fire at Genji factory on Jessore Road:যশোর রোডে গেঞ্জির কারখানায় আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

Fire at Genji factory on Jessore Road
Fire at Genji factory on Jessore Road

 

কলকাতা, ১২ জুলাই : দমদমের নাগেরবাজার সংলগ্ন এলাকায় যশোর রোডের উপর অবস্থিত একটি গেঞ্জির কারখানায় ভয়াবহ আগুন লাগল। শুক্রবার ভোররাতে ২৯ নম্বর যশোর রোডে অবস্থিত গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লেগে যায়। নাগেরবাজারে সরোজিনী নাইডু কলেজের ঠিক পাশেই অবস্থিত এই কারখানাটি। কারখানাটির পাশে একটি বেসরকারি আইসক্রিম সংস্থার গুদাম রয়েছে। সেখানেই প্রথমে এসিতে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এর পরই আগুন লাগে।

দমকলকে খবর দেওয়া হলে ভোররাত ৩.৪০ মিনিট নাগাদ তারা ঘটনাস্থলে পৌঁছয়। তার পর আগুন নেভানোর কাজ শুরু হয়। এই মুহূর্তে ২০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়েরা। যে কারখানাটিতে আগুন লেগেছে, তার পাশে একটি বিয়েবাড়ি, ওষুধ, আসবাবপত্রের গুদাম এবং আরও একটি গেঞ্জির কারখানাও রয়েছে। বেশির ভাগ গুদামেই দাহ্য পদার্থ উপস্থিত থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


You might also like!