Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

SSC Scam : কুন্তলের সঙ্গে 'আর্থিক লেনদেন'! অভিনেতা বনি সেনগুপ্তকে তলব ইডি'র

Bony Sengupta
Bony Sengupta

 

কলকাতা, ৯ মার্চ  : নিয়োগ দুর্নীতি মামলায় এবার টলিউড অভিনেতাকে তলব। অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করল ইডি। শুক্রবার ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গিয়েছে বলেই ইডি সূত্রে খবর।

নিয়োগ দুর্নীতিতে যোগ ধরা পড়ল টলিপাড়ার। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে অভিনেতা বনি সেনগুপ্ত । কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে । সেই তথ্য যাচাইয়ের জন্য অভিনেতা বনি সেনগুপ্তকে কাল সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে নির্দেশ। শ্যুটিংয়ে ব্যস্ত, তবে ইডি-র তরফে তাঁকে ফোন করা হয়েছিল, জানিয়েছেন অভিনেতা।

ইডি সূত্রে খবর, কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে বনির সংযোগ উঠে আসে। দেখা যায়, কুন্তলের কাছ থেকে টাকা গিয়েছিল বনির অ্যাকাউন্টে। মোটা টাকার লেনদেন হয়েছিল তাঁদের মধ্যে। সেই তথ্যকে সামেন রেখেই বনিকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারীকে। শুক্রবার সেই মতো ডেকে পাঠানো হয়েছে তাঁকে। শুক্রবার বেলা ১১টায় সিজিও কমপ্লেক্সে পৌঁছতে হবে তাঁকে। তবে বনি হাজিরা দেবেন কিনা, তা জানা যায়নি। এই মুহূর্তে শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দেন বনি। পরে যদিও পদ্মের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। উল্টে তৃণমূলের প্রচারে দেখা মিলতে শুরু করে। 

You might also like!