kolkata

2 years ago

West Bengal Recruitment Case:সোমবার SLST চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর

(Left) Education Minister Bratya Bose. A woman with her head wrapped in a job claim (right)
(Left) Education Minister Bratya Bose. A woman with her head wrapped in a job claim (right)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন দুপুর ৩টের সময় বিকাশ ভবনে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। গত শনিবার কুণাল ঘোষের সঙ্গে শিক্ষামন্ত্রীর আলোচনার পর এই বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৷ আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বৈঠকে, চাকরি প্রার্থীদের পাশাপাশি কুণাল ঘোষেরও থাকার কথা রয়েছে।  সোমবার সকাল থেকেই এই বৈঠক ঘিরে বিকাশ ভবনে বেশ  তৎপরতা নজরে এসেছে। যা দেখে এদিনের বৈঠককে শিক্ষা দফতর বাড়তি গুরুত্ব দিচ্ছে বলেই মত বিকাশ ভবনের কর্তাদের। 

শনিবারই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মধ্যস্থতায় ঠিক হয়ে গিয়েছিল, সোমবার শিক্ষামন্ত্রী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক বসবেন। শনিবার ছিল মেয়ো রোডে চাকরিপ্রার্থীদের ধর্নার হাজারতম দিন। সেই মঞ্চে প্রতিবাদ প্রদর্শন করতে পূর্ব মেদিনীপুর ভোগপুরের বাসিন্দা তথা চাকরি প্রার্থী রাসমণি পাত্র মাথার চুল কামিয়ে ফেলেছিলেন। বিকেলে ওই মঞ্চে ছুটে গিয়েছিলেন কুণাল। তার পর কথা বলেন চাকরিপ্রার্থীদের সঙ্গে। কুণালের উদ্যোগেই সোমবারের বৈঠক হতে চলেছে। যেখানে তৃণমূল মুখপাত্র থাকবেন অন্য পরিচয়ে। তিনি যাবেন চাকরিপ্রার্থীদের তরফে। রবিবার এক্স পোস্টে কুণাল লেখেন, ‘‘মুখ্যমন্ত্রী নিয়োগ চান। অভিষেক নিয়োগ চান। তিনি তো এদের সঙ্গে বসেছিলেন। প্রক্রিয়া এগিয়েছিল। ব্রাত্য নিয়োগ চান। কারও বা কিছু লোকের জন্য জটিলতা হয়েছে। এই জটিলতা কাটাতে সর্বশক্তিতে চেষ্টা চলছে। সরকার আন্তরিক। আইনি জট কাটাতে কী করা যায়, ভাবছেন তাঁরা, দেখা যাক। আমি এবং আমরা সবাই চাই, জট খুলুক। আইনি সমস্যা কাটুক। নিয়োগ হোক।’’

সোমবারের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা। তাকিয়ে রয়েছে বঙ্গ রাজনীতিও। গুরুত্ব বুঝেই শিক্ষাসচিব, এসএসসি চেয়ারম্যান ও ল-অফিসারকে রাখা হচ্ছে বৈঠকে।


You might also like!