Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

kolkata

3 years ago

Ballyganj case : বালিগঞ্জ কাণ্ডে নির্মান সংস্থার মালিককে তলব ইডির

ED summons owner of construction company in Ballyganj case
ED summons owner of construction company in Ballyganj case

 

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : বালিগঞ্জের গজরাজ গ্রুপের অফিসে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করেছে ইডি। পাশাপাশি বেশকিছু নথি ও একটি কম্পিউটার বাজেয়াপ্ত করেছে। এখন ওই বিপুল পরিমাণ টাকা এখানে কেন রাখা ছিল এবং তারই উৎস কী, তারই সন্ধান করছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। বিভিন্ন জায়গা থেকে তথ্যের তল্লাশি চালাচ্ছে ইডি। বৃহস্পতিবার ওই সংস্থার ডিরেক্টর ও অ্যাকাউন্ট্যান্টকে তলব করেছে ইডি।

ইডি সূত্রে জানা গিয়েছে, বুধবার আলিপুরের চক্রবেরিয়া এলাকায় ১০ কাটা জমির উপরের একটি সম্পত্তি রেজিস্ট্রি হয়। দক্ষিণ কলকাতার এক ধাবার মালিক ওই সম্পত্তিটি ১২ কোটি টাকায় কিনেছেন। ওই টাকা কয়লাপাচার কাণ্ডের টাকাতেই কেনা হয়েছে বলে ইডি সূত্রে খবর। যদিও এই টাকার কোনও উৎস নেই বলে তা অপরাধ বলে মনে করছে ইডি আধিকারিকরা। সেই সূত্র ধরেই গতকাল বালিগঞ্জের ওই নির্মিয়মান সংস্থায় তল্লাশিতে যায় ইডি।

ইডি সূত্রে খবর, বুধবার সারা রাত তল্লাশি চালানোর পর বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ বালিগঞ্জের দফতর থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকেরা। কয়লা পাচারকাণ্ডের তদন্তের সূত্রে এই সংস্থার নাম প্রকাশ্যে আসে বলে ইডি সূত্রে খবর। একইসঙ্গে এই সংস্থার মাধ্যমে কয়লা পাচারকাণ্ডের টাকা বিনিয়োগ করে কালো টাকা সাদা করা হত বলে সন্দেহ করছে তদন্তকারীরা।

You might also like!