Breaking News
 
PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ CM Suvendu Adhikari: উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কায় আগাম সতর্কতা, পরিস্থিতি পর্যালোচনায় তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari: পুজোয় অনুদান ১ লক্ষ, অষ্টমীতে মদ বন্ধ! কার্নিভ্যাল-ডিজেতেও ‘না’, বড় ঘোষণা শুভেন্দুর Samik Bhattacharya: সরকারি বিজ্ঞাপনে দুর্গার ১১ হাত! ছাপার ভুল স্বীকার শমীকের, ‘রাজনীতির বিষয় নয়’

 

kolkata

3 years ago

Boney Sengupta: ফের অভিনেতা বনি সেনগুপ্তকে ই ডি-র তলব

Bony Sengupta
Bony Sengupta

 

কলকাতা, ১০ মার্চঃ  বৃহস্পতিবারের দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ফের অভিনেতা বনি সেনগুপ্তকে তলব। আগামী মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে তলব ইডি-র। কুন্তল যে গাড়ি কিনতে টাকা দিয়েছিলেন, সেই গাড়ির নথি নিয়ে হাজির হতে তলব।

ইডি-সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্তর আর্থিক লেনদেন সংক্রান্ত নানা তথ্য মিলেছে।বৃহস্পতিবার বনি সেনগুপ্তকে দুদফায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডি অফিসাররা। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর আড়াইটে।মধ্যাহ্নভোজের পর আবার দুপুর ৩টে থেকে রাত ৮টা অবধি। জিজ্ঞাসাবাদ শেষে অন্য গেট দিয়ে বেরিয়ে যান অভিনেতা বনি।

বনির দাবি কুন্তলের সঙ্গে লেনদেনের বিষয়ে তাঁর কোনও লিখিত চুক্তি হয়নি। সূত্রের দাবি, এখানেই ই ডি-র তদন্তকারীদের প্রশ্ন। চুক্তি ছাড়া এত টাকা কিসের জন্য নিলেন বনি সেনগুপ্ত? তাঁর দাবির পক্ষে কি কোনও প্রমাণ আছে? এসব পুঙ্খানুপুঙ্খ প্রমাণ খুঁজছে ই ডি।

You might also like!