Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

kolkata

3 years ago

SSC SCam : মানিকের বিরুদ্ধে এখনই চার্জ গঠন করছে না ইডি

Manik Bhattacharya (File Picture)
Manik Bhattacharya (File Picture)

 

কলকাতা, ৩ আগস্ট : নিজেদের অবস্থান থেকে সরল ইডি। আদালতে অভিযুক্ত শিক্ষাকর্তা মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জ গঠন করার পিটিশন বা আবেদন ফিরিয়ে নিল তারা। ইডির আইনজীবী পরবর্তী একটি দিন চাইল আদালতের কাছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রথমে আদালতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে চেয়ে আবেদন করতে চেয়েছিল ইডি। কিন্তু তারপর তারা তাদের অবস্থান থেকে সরে আসে। নিয়োগ দুর্নীতিতে অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের গতিপ্রকৃতি দেখে পরবর্তী দিনে চার্জ গঠন হতে পারে ইডির তরফে।

বৃহস্পতিবার আলিপুর আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের মামলার শুনানি ছিল। শুনানিতে নাটকীয় পট পরিবর্তন ঘটে। এদিনের শুনানিতে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তারা চার্জ গঠন করতে চায় ইডি। বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বলেন,তদন্ত শেষ হয়ে গেলে রিপোর্ট জমা দিন। এরপরই ইডির আইনজীবী আদালতে জানান, চার্জশিট গঠনের আবেদনটাই তারা রাখছে না।

You might also like!