৫ নভেম্বর নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক, আসতে পারেন অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

কলকাতা, ২৬ অক্টোবর : আগামী ৫ নভেম্বর নবান্নে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক বসছে। এতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা রয়েছে। পরিষদের চেয়ারম্যান হিসেবে ওই বৈঠকে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের। নবান্ন সভাঘরে ওই বৈঠকে পরিষদের সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে থাকার কথা ঝাড়খণ্ডের হেমন্ত সরেন, বিহারের নীতীশ কুমার, ওড়িশার নবীন পট্টনায়ক এবং সিকিমের প্রেম সিং তামাং-এর।

এদিকে, ২৭ ও ২৮ অক্টোবর হরিয়ানার সুরজকুন্ডে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসবেন অমিত শাহ। তবে, এই বৈঠকে মমতা যোগ দেবেন না। ২৮ অক্টোবর রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…