Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Dilip Ghosh: সরকারের ওপর ভরসা রাখা উচিত, বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১২ মে : সরকারের ওপর ভরসা রাখা উচিত, বিরোধীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও-স্তরের আলোচনা প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, "আমাদের সরকারের ওপর আস্থা রাখা উচিত; যে কোনও পদক্ষেপের প্রয়োজন হলে, সরকার তা গ্রহণ করবে। বিরোধী দলনেতা হিসেবে, তিনি (রাহুল গান্ধী) সংসদের বিশেষ অধিবেশনের দাবি করতেই পারেন। সরকার যদি মনে করে, বিশেষ অধিবেশনের প্রয়োজন, তাহলে তাঁরা অবশ্যই তা করবে।"

সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ আরও বলেন, "উদ্দেশ্য ছিল পহেলগামের ঘটনার প্রতিক্রিয়া দেওয়া এবং পাকিস্তান থেকে পরিচালিত সন্ত্রাসী কার্যকলাপের কড়া জবাব দেওয়া। যে নির্দিষ্ট স্থান থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত হচ্ছিল, সেগুলিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে এবং তাও সফলভাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্র্যাক রেকর্ডের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। জনগণও কড়া পদক্ষেপ প্রত্যাশা করে।"


You might also like!